রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৭, বসন্তকাল

‘ভারতের আগ্রাসন সহ্য করা হবে না’

বাংলাদেশের মাটিতে ভারতের আগ্রাসন সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করেছেন জামায়াতে ইসলামির আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের এক ইঞ্চি মাটিও ছাড় দেয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার সকালে কুমিল্লা মহানগর জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিকে, রাজধানীতে আলাদা কর্মী সম্মেলনে জামায়াতের নায়েবে আমীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতনের সফলতা ধরে রাখতে হলে সংস্কার শেষেই নির্বাচন দিতে হবে।

রাজধানীর শাহজানপুর মৈত্রী সংঘ মাঠে শাহজানপুর থানা জামায়াত আয়োজিত এই কর্মী সম্মেলনে যোগ দেন দলের নায়েবে আমীর মুজিবুর রহমান। সম্মেলনে আগামীর বাংলাদেশের পরিকল্পনা নিয়ে কথা বলেন নেতারা।

এসময় নায়েবে আমির বলেন, গত তিনটি নির্বাচনে ভোটাধিকার হরণ আর তামাশার নির্বাচন করেছে আওয়ামী লীগ সরকার। তাই দেশের নির্বাচনী ব্যবস্থা সংস্কার না করে নতুন নির্বাচন দেয়া ঠিক হবে না।

এদিকে, কুমিল্লার টাউন হল মাঠে মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে অংশ নেন জামায়াতে ইসলামীর আমীর ডক্টর শফিকুর রহমান। এসময় তিনি বলেন, পেশিশক্তি মুক্ত একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন। তবে সংস্কারের গতি বাড়াতে হবে।

সংখ্যালঘু শব্দ ব্যবহার করে একটি গোষ্ঠী দেশের বাইরে থেকে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় উল্লেখ করে জামায়াতের আমীর বলেন, কোনো আগ্রাসন সহ্য করা হবে না।

দেশের দ্বিতীয় স্বাধীনতা রক্ষায় জাতীয় ঐক্য ধরে রাখার আহবানও জানান জামায়াতের আমীর।

 

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

তারেক রহমানের চিঠি পেয়ে আপ্লুত পূর্ণিমা
জাতীয় দলে ফিরতে সাকিবের জন্য বিসিবি’র শর্ত
‘শ্রেণিকক্ষ ও পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা’
পাকিস্তানে মার্কিন-ইরানি প্রতিনিধি দল
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু অসুস্থ
জুনের মধ্যে ২টি ঘূর্ণিঝড়ের আশঙ্কা, তীব্র কালবৈশাখী পূর্বাভাস
কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী
সিল্কের ঐতিহ্য রক্ষায় দেশি-বিদেশি বিনিয়োগে কাজ করা হবে
যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিলো ইরান
চাঁদে অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার নভোচারী
ইরানের একটি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে
‘বগুড়া ও শেরপুরে আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে’
সংসদ আগামী ১৫ এপ্রিল পর্যন্ত মুলতবি ঘোষণা
‘এটা শাহবাগ চত্বর নয়, এটা সংসদ’
ইরান বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
জাতীয় সংসদে আরও ১০ বিল পাস
চারুকলায় চলছে বর্ণাঢ্য বর্ষবরণ প্রস্তুতি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক
বগুড়া-৬ : বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির বাদশা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.