বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২, ২ শাবান ১৪৪৭, শীতকাল

‘যারা অপরাধ করবে তাদেরকে পুলিশে সোপর্দ করবেন’

যারা অপরাধ করবে তাদেরকে পুলিশে সোপর্দ করবেন। হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে হাজার কোটি টাকা লুটপাট করেছে। আজ দেশ দারিদ্র সীমারেখার নিচে। উনি ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মাধ্যমে বিতাড়িত হয়েছেন। এমনি এমনি ৫ আগস্ট সৃষ্টি হয়নি। ৫ আগস্ট ছাত্র আন্দোলনের বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার পলায়ন হয়েছে। এই সরকারকে বিতাড়িত করতে অনেক ছাত্র ভাই, বিএনপির নেতাকর্মী, পথচারী, আত্মহতীর মাধ্যমে একটি স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। বিগত দিনে সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে, যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করে তাদের ক্ষতিপূরণ দাবি জানাই।

বিভিন্নভাবে আজ চক্রান্ত চলছে। দেশি-বিদেশি চক্রান্ত চলছে। আবার দানবীয় সরকার যাতে বাংলাদেশে আসতে পারে। এদেশে খুব তাড়াতাড়ি আর আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সুযোগ নেই।

গত শুক্রবার সন্ধ্যায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ইসরাইল আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

জনসভায় সভাপতিত্ব করেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির আহবায়ক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ ফকির।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক আজিম উদ্দিন আহমেদ, জেলা বিএনপি’র উপদপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান আদম, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি চান মিয়া, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.