বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২, ১ শাবান ১৪৪৭, শীতকাল

নারী ফুটবলারদের সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় টানা দ্বিতীয়বারের মতো সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে সংবর্ধনা গ্রহণ করতে যমুনায় প্রবেশ করেন সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলটি।

পরে, দলটির সাথে প্রধান উপদেষ্টা কথা বলেন এবং তাদের সাথে ফটো সেশনে অংশগ্রহণ করেন।

এর আগে গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নেপালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪ জিতে দেশে ফিরে বাংলাদেশ নারী ফুটবল দল। দুপুরে চ্যাম্পিয়নরা দেশের মাটিতে আসার পর ছাদখোলা বাসে করে নেওয়া হয় মতিঝিলে বাফুফে ভবনে।

সন্ধ্যা সাতটায় সাবিনারা বাফুফে ভবনে পৌঁছান। পরে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাফজয়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

উল্লেখ্য গত বুধবার (৩০ অক্টোবর) সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২-১ গোলে স্বাগতিক নেপালকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করে বাংলাদেশ।

 

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.