পলিথিনের শপিং ব্যাগের বিরুদ্ধে পহেলা নভেম্বর থেকে সুপারশপে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে ব্যবসায়ী মালিক সমিতির সাথে মতবিনিময় সভায় একথা জানান তিনি।
উপদেষ্টা বলেন, পলিথিন কারাখানার অনুমোদন নেই। তাই তাদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে। আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ প্লাষ্টিকমুক্ত বাজারকে পুরস্কৃত করা হবে বলেও জানান পরিবেশ উপদেষ্টা।







