চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ পেয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলে এ তথ্য জানা যায়।
প্রকাশিত ফলে দেখা যায়, বাংলাদেশে মেয়েদের জন্য স্থাপিত প্রথম ক্যাডেট কলেজ ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে এ বছর ৫৪ জন ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তারা প্রত্যেকেই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। অংশগ্রহণকারী ছাত্রীদের প্রত্যেকেই জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।














