বাংলাদেশের বিরুদ্ধে ভারত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন অন্তবর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশের রাজপথে পরাজিত শক্তি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশ ও অন্তর্র্বতীকালীন সরকারের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট তথ্য ও গুজব ছড়াতে ব্যস্ত । এ বিষয়ে সকলকে সচেতন থাকার জন্য আহ্বান জানান তিনি।
তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলনে ছাত্র জনতা জীবন দিয়েছে তা বাস্তবায়নে এই সরকার কাজ করে যাচ্ছে।














