বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২, ১ শাবান ১৪৪৭, শীতকাল

‘পূজায় ৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার’

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবার পূজায় সরকার ৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। আগে ২ থেকে ৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হতো।

শনিবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের সিরাজদিখান কেন্দ্রীয় দুর্গা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জেলার শ্রীনগর উপজেলার দুটি মন্দির পরিদর্শন করেন।

জাহাঙ্গীর আলম আরো বলেন, এবার পূজায় প্রশাসন আন্তরিকভাবে তাদের দায়িত্ব পালন করছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) ফাতেমা তুল জান্নাত, ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন, জেলা পুলিশ সুপার (এসপি) মুহম্মদ শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.