বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২, ১ শাবান ১৪৪৭, শীতকাল

আজহারীকে ছেড়ে দিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ

জিজ্ঞাসাবাদ শেষে আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীকে ছেড়ে দিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ। এরপর তিনি দেশটিতে প্রবেশ করেছেন।

শনিবার (১২ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন আজহারীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মুরাদ।

খোঁজ নিয়ে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ হাইকমিশন থেকে আজহারীর বিরুদ্ধে দেওয়া অভিযোগ এখনও দেশটির ইমিগ্রেশন সার্ভারে রয়ে গেছে। এ কারণে তাকে আটকে দেয় পুলিশ।

শুক্রবার বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যান আলোচিত এ বক্তা। এরপরই তাকে পুলিশের আটকে দেওয়ার খবর জানা যায়। সবকিছু শেষে মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ২টার পর মিজানুর রহমান আজহারীর ইমিগ্রেশন সম্পন্ন হয়।

এর আগে আজহারীকে বহনকারী বিমান মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় কুয়ালালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর তাকে বিমানবন্দরের ওয়েটিং রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘ ৮ ঘণ্টা অবস্থান করেন তিনি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.