বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২, ২ শাবান ১৪৪৭, শীতকাল

‘দলের নাম ভাঙিয়ে কেউ কেউ ফায়দা লুটার চেষ্টা করছে’

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে রাজনৈতিক পট পরিবর্তনের পর দলের নাম ভাঙিয়ে কেউ কেউ ফায়দা লুটার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহবান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১১ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, ফ্যাসিবাদী শাসনে বহু মানুষ প্রাণ হারিয়েছে। নিজ দেশেই বিএনপি নেতাকর্মীরা শরণার্থীতে পরিণত হয়েছিল। নিপীড়নের চাপে জর্জরিত হয়ে নেতাকর্মীরা যখন অসহায় অবস্থায় ছিল তখন অনেকে বিদেশে পাড়ি জমিয়েছিলেন। শান্তি-স্বস্তিতে জীবনযাপন করেছেন। দুঃসময়ে অনেকের খবর ছিল না। এখন ফিরে এসে খবরদারি করছে।

বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকতে হবে। এদের কেউ বিএনপির প্রতিনিধিত্ব করে না। জনপ্রশাসন, পুলিশ ও মিডিয়া হাউজকে টার্গেট করে অনেকে ফায়দা লোটার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.