বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২, ১ শাবান ১৪৪৭, শীতকাল

সুইডেনে বৈঠক করেছে বিএনপি

সুইডিশ পার্লামেন্টারি ফরেইন অ্যাফেয়ার্স কমিটির ডেপুটি লটা জনসন ফরনার্ভ এবং মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন বিষয়ক বিশেষ দূত ইরিনা শুলগিন-নিওনির সাথে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার স্টকহোমে সুইডিশ পার্লামেন্ট ও পররাষ্ট্র দপ্তরে বৈঠক দুটি অনুষ্ঠিত হয়।

বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েম। সাথে ছিলেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজমুল আবেদীন মোহন, কার্যনির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু এবং কেন্দ্রিয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায়) মোহাম্মদ খায়রুজ্জামান লিংকন। সুইডিশ পক্ষে আরও ছিলেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের এশিয়া বিভাগের কর্মকর্তা এলিন এমেরিকস, বৃন্দা গঙ্গোপাধ্যায় লুন্ডমার্ক প্রমুখ।

বৈঠকে বিএনপি নেতারা ৫ আগস্টপরবর্তী পরিস্থিতি তুলে ধরে সুইডিশ প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। অন্যদিকে সুইডিশ প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশ দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.