বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২, ১ শাবান ১৪৪৭, শীতকাল

ব্রাজিল ২-১ গোলে হারাল চিলিকে

চিলির বিপক্ষে দুর্দান্তভাবে জয় তুলে নিয়েছে সেলেসাওরা।

পয়েন্ট টেবিলে খারাপ অবস্থায় থাকা ব্রাজিলের জন্য জয়ের বিকল্প ছিল না ম্যাচটি। শেষ পর্যন্ত চিলির বিপক্ষে দুর্দান্তভাবে জয় তুলে নিয়েছে সেলেসাওরা। স্বাগতিকদের হারিয়েছে ২-১ গোলে।

আজ শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৬টায় চিলির স্তাদিও ন্যাসিওনাল হুলিও মার্টিনেজ প্রাদানোসে স্বাগতিক চিলির বিপক্ষে মাঠে নামে দরিভাল জুনিয়রের দল।

সফরকারীদের ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল হজম করতে হয়। ফেলিপ লয়োলার ক্রস থেকে দারুণ এক হেডে দলকে এগিয়ে দেন এডুয়ার্ডো ভার্গাস। এরপর বেশকিছু সুযোগ নষ্ট করে ব্রাজিল। তবে প্রথমার্ধে বাড়ানো সময়ের প্রথম মিনিটে দলকে সমতায় ফেরান ইগোর জেসুস। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েই গোল করেন এই ফরোয়ার্ড।

দ্বিতীয় হাফে দুই দলই অগোছালো খেলা খেলে। ম্যাচের ৬৮ মিনিটে সাভিনিহোর বদলি হিসেবে নামেন লুইজ হেনরিক। তিনিই ম্যাচের ব্যবধান গড়ে দেন। ম্যাচের ৮৯তম মিনিটে ডানদিক থেকে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শট নিয়ে গোল করেন হেনরিক। ম্যাচে বাড়ানো সময়ে কোনো গোল না হলে জয় নিশ্চিত হয় ব্রাজিলের।

এ জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের কনমেবল অঞ্চলের টেবিলে চারে উঠে গেলো ব্রাজিল। ৯ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট এখন ১৩। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।

প্রসঙ্গত, বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে শুরু করেছিল ব্রাজিল। বাছাইপর্বের প্রায় অর্ধেক শেষ হলেও পয়েন্ট তালিকায় খুব একটা ভালো অবস্থানে ছিল না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এমন অবস্থাতেই বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে চিলি মুখোমুখি হয় নেইমার-ভিনিসিয়ুসবিহীন দলটি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.