বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২, ১ শাবান ১৪৪৭, শীতকাল

‘সংবিধান পুনঃলিখনের ভাবনা অপ্রাসাঙ্গিক’

সংবিধান পুনঃলিখন কিংবা গণপরিষদ গঠনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের ভাবনা অপ্রাসাঙ্গিক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১০ই অক্টোবর) রাজধানীর রমনা ইন্জিনিয়ারিং ইনিস্টিউট মিলনায়তনে অনুষ্ঠিত ৩৫ তম শহীদ জেহাদ দিবসের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

এসময় তিনি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য বর্তমান সংবিধানে কিছু সংশোধনি এনে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবী জানান।

আলোচনার প্রধান অতিথি হিসেবে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম বলেন, গণতন্ত্রে ফিরে যেতে হবে দ্রুত সময়ে মধ্যে। কারণ,  জনগন তাদের প্রতিনিদের দ্বারা শাসিত হতে চায়। তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থেমে নেই। তারা বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার যড়যন্ত্র করছে। নানা ধরনের গুজব ছড়াচ্ছে, সেই গুজবে কান না দেয়ার আহবান জানান তিনি।

এছাড়াও স্বরণ সভায় উপস্থিত দলটির নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চোয়ারপার্সন ডারেক রহমানের সমস্ত মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার দাবী জানান।  সেই সাথে দ্রুত নির্বাচনের রোড ম্যাপের ঘোষনা কথাও জানান তারা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.