বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২, ১ শাবান ১৪৪৭, শীতকাল

আহতদের চিকিৎসা নিশ্চিতে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন

ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিতে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। বুধবার (৯ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গেজেট আকারে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

প্রজ্ঞাপনে বলা হয়, এই কমিটি ফাহিম হাসানসহ ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিতে কেন্দ্রীয়ভাবে সহায়তা এবং পর্যালোচনা করবে। প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে কমিটি। প্রয়োজন অনুসারে কমিটির সভা অনুষ্ঠিত হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। এটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এদিকে ডিসি নিয়োগ নিয়ে গণমাধ্যমে মাধ্যমের প্রকাশিত খবরের দুর্নীতি অনিয়মের অভিযোগে তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এক প্রজ্ঞাপনে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে সদস্যের কমিটি গঠন করা হয়।

নিয়োগ-সংক্রান্ত অভিযোগ তদন্তকল্পে উপদেষ্টাদের নিয়ে গঠিত কমিটির অপর দু’সদস্য হলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল অবসরপ্রাপ্ত মো জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

কমিটির কার্যপরিধিতে বলা হয়, সম্প্রতি জেলা প্রশাসক নিয়োগ-সংক্রান্ত দুর্নীতির বিষয়ে দৈনিক কালবেলাসহ বিভিন্ন দৈনিক পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ০৩ অক্টোবর প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে উক্ত অভিযোগের বিষয়ে তদন্ত করে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। কমিটির সভা প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। এটি অবিলম্বে কার্যকর হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.