বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২, ১ শাবান ১৪৪৭, শীতকাল

আগামী সপ্তাহেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুনর্গঠন

আগামী সপ্তাহেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের অনেক বিচারপতি ফ্যাসিবাদী সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করেছেন। এসব বিচারপতিদের বিরুদ্ধে আইনি কাঠামোর মধ্যে থেকে সুপ্রিম কোর্টের নিজেদেরই ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। বুধবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, সংকট নিরসনে হাইকোর্টে ২৩ জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। বিগত ১৫ বছরের চেয়ে এবার বিচারপতি নিয়োগ ভালো হয়েছে। শেখ হাসিনা কোথায় আছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা কোথায় আছেন, এখন সেটা নিয়ে ভাবছি না। তারা যে অপরাধ করেছেন, তার বিচার নিয়ে কাজ করছি। বিচারের কোনো পর্যায়ে গিয়ে যদি শেখ হাসিনার উপস্থিতির প্রয়োজন হয় তখন তার খোঁজ নেব।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.