বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২, ১ শাবান ১৪৪৭, শীতকাল

গাজা যুদ্ধের ১ বছরে ১২৮ সাংবাদিকের মৃত্যু

সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন কমিটি ফর প্রটেক্টিং জার্নালিস্ট জানিয়েছে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ১২৮ জন সাংবাদিক ও মিডিয়াকর্মী এই যুদ্ধে প্রাণ হারিয়েছে। যা সংগঠনটি ১৯৯২ সালে তাদের কার্যক্রম শুরু করার পর থেকে সর্বোচ্চ।

এদিকে অ্যাডামির নামে পরিচিত প্রিজনার সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন বলছে, গত এক বছরে বিভিন্ন সময়ে গাজা এবং অধিকৃত পশ্চিম তীর থেকে ১০৮ জন সাংবাদিকে আটক করেছিল ইসরাইলি বাহিনী।

সংস্থাটি জানায়, এখনও অন্তত ৫৮ জন সাংবাদিক ইসরাইলি হেফাজতে রয়েছেন, যার মধ্যে ছয়জন মহিলা সাংবাদিক। তাদের মধ্যে গাজার ২২ জন সাংবাদিক রয়েছেন যাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

অ্যাডমির জানায়, অন্তত ১৬ জন সাংবাদিককে কোনো ধরনের অভিযোগ বা বিচার ছাড়াই প্রশাসনিকভাবে কারাবন্দি করে রাখা হয়েছে।

গত বছরের ৭ অক্টোবরের পর থেকে শিশু ও মহিলাদের বিরুদ্ধেসহ সব মিলিয়ে ৯ হাজারের বেশি প্রশাসনিক আটকাদেশ জারি করেছে ইসরাইলি কর্তৃপক্ষ।

গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে ৪১,৯০৯ জন নিহত এবং ৯৭,৩০৩ জন আহত হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.