বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২, ১ শাবান ১৪৪৭, শীতকাল

আয়ারল্যান্ডের কাছে হারল দক্ষিণ আফ্রিকা

আরব আমিরাত সফরের শুরুটা যাচ্ছেতাই ছিল দক্ষিণ আফ্রিকার। আফগানিস্তানের কাছে তারা ওয়ানডে সিরিজ হেরেছিল ২-১’এ। সফরের শেষটাও হলো হার দিয়ে।

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের একটিতে আয়ারল্যান্ডের কাছে হেরেছিল প্রোটিয়ারা। সোমবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটিতেও হারল তারা। আবুধাবিতে পল স্টার্লিংয়ের দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ৬৯ রানে।

এটি আইরিশদের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয়বারের মতো ওয়ানডে জয়। অবশ্য প্রোটিয়ারা সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। আবুধাবিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২৮৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছিল আয়ারল্যান্ড। অধিনায়ক পল স্টার্লিং ৯২ বলে ৮ চার আর ৩ ছক্কায় খেলেন ৮৮ রানের ইনিংস।

আরেক ওপেনার অ্যান্ডি বালবির্নি ৭৩ বলে ৪৫, ওয়ান ডাউন কুর্তিস ক্যাম্ফার ৩৬ বলে করেন ৩৪ রান। ৪৮ বলে ৪ বাউন্ডারি আর এক ছক্কায় ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলেন হ্যারি টেক্টর।দক্ষিণ আফ্রিকার লিজাড উইলিয়ামস ৫৬ রানে নেন ৪টি উইকেট।

জবাবে ১০ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। ১২৬ রানে ৬ উইকেট হারানোর পর ম্যাচ থেকেই ছিটকে পড়ে প্রোটিয়ারা।

ছয় নম্বরে নামা জেসন স্মিথ বলতে গেলে একাই লড়াই চালিয়ে গেছেন। ২০৯ রানের মাথায় নবম ব্যাটার হিসেবে তিনি ফেরার পর সব আশা ভরসা শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার। স্মিথ ৯৩ বলে ৯ চার আর ৪ ছক্কায় আউট হন ৯১ রানে। এছাড়া কাইল ভেরেন ৩৮ আর ফেহলোখায়ো করেন ২৩ রান।আয়ারল্যান্ডের গ্রাহাম হুমে আর ক্রেইগ ইয়ং নেন ৩টি করে উইকেট।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.