বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২, ২ শাবান ১৪৪৭, শীতকাল

ইসরায়েলি হামলায় কুদস ফোর্সের কমান্ডার ইসমাঈল কানি নিখোঁজ

লেবাননের বৈরুতে ইসরাইলি হামলার পর থেকে খোঁজ মিলছে না ইরানের কুদস ফোর্সের কমান্ডার ইসমাঈল কানির। গত মাসে হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহর নিহত হওয়ার পর তিনি লেবাননে যান। গত সপ্তাহ থেকে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে ইরানের ঊর্দ্ধতন দুই নিরাপত্তা কর্মকর্তা।

ইরানের এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, কানি গত সপ্তাহে বৈরুতের উপকণ্ঠ দাহিয়েহতে যান। এরপর সেখানে হিজবুল্লাহর সম্ভাব্য প্রধান হাশেম সাফিউদ্দিনকে লক্ষ্য করে বোমা হামলা চালায় ইসরাইল। তবে তিনি সাফিউদ্দীনের সঙ্গে দেখা করেননি, যোগ করেন ইরানের কর্মকর্তা।

হিজবুল্লাহর এক কর্মকর্তা বলেন, গত বৃহস্পতিবার বৈরুতের দক্ষিণ শহরতলিতে সাফিউদ্দিনকে লক্ষ্য করে বোমা হামলা চালায় ইসরাইল। তবে সেখানে সাফিউদ্দীনের সন্ধান করতে যেতে দিচ্ছে না। সেখানে খোঁজ করা হলেই তার ভাগ্যে কি ঘটছে তা বলা যাবে। সাফিউদ্দিনকে হিজবুল্লাহর সদ্যপ্রয়াত প্রধান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি বিবেচনা করা হচ্ছিল। নাসরুল্লাহ গত ২৭শে সেপ্টেম্বর দাহিয়েতে ইসরাইলি বিমান হামলায় নিহত হন।

ইরানি কর্মকর্তারা বলছেন, ইরান ও হিজবুল্লাহ কোনো পক্ষই ইসমাইল কানির সঙ্গে যোগাযোগ করতে পারছে না। ২০২০ সালে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় কুদস ফোর্সের তৎকালীন প্রধান কাশেম সোলাইমানি নিহত হন। তিনি নিহত হওয়ার পর ইসমাইল কানিকে ইরানের রেভল্যুশনারি গাডর্স কোরের বৈদেশিক সামরিক গোয়েন্দা শাখা কুদস ফোর্সের প্রধান করে তেহরান। লেবাননের দাহিয়েতে ইরানসমর্থিত হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইসরাইল।

এদিকে বৈরুতে ইসরাইলি হামলায় ইসমাইল কানি নিহত হয়ে থাকতে পারেন, এমন খবরের বিষয়ে ইসরাইলের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শশানি বলেন, হামলার ফলাফল তারা এখনো পর্যালোচনা করছেন।

কুদস ফোর্স ইরানের রেভল্যুশনারি গার্ডসের বৈদেশিক শাখা। এই শাখা মধ্যপ্রাচ্যজুড়ে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে কাজ করে। গত ২৭শে সেপ্টেম্বর ইসরাইলি হামলায় নাসরুল্লাহর সঙ্গে ইরানের রেভল্যুশনারি গার্ডসের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরুশানও নিহত হন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.