চলতি মাসে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেই টেস্ট ক্রিকেট থেকে সাকিব আল হাসানের বিদায় নেয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভা শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। আজ সোমবার দুপুরের পর ফারুক আহমেদের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। বিপিএল ক্রিকেটে ব্যাটসম্যানরা যেনো রান পায় সেই বিষয় মাথায় রেখেই পিচ তৈরির নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান বিসিবি সভাপতি। সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি জানান, চলতি অক্টোবরে দেশে এসে প্রোটিয়াদের বিপক্ষে খেলে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেয়ার ব্যাপারে সাকিবের সাথে কথা হয়েছে তার।














