অন্তর্বর্তী সরকারে বসে কেউ কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ সোমবার রাজধানীর এলিফেন্ট রোডে ডেঙ্গুর সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, যেসব পুলিশ কর্মকর্তা নির্বিচারে গুলি চালিয়েছে ছাত্র-জনতার ওপর, তাদের বহাল তবিয়তে রাখা হয়েছে।
ক্ষমতা হারানোর পর ভারতে বসে নেতাকর্মীদের ধ্বংসাত্মক নির্দেশ দিয়ে শেখ হাসিনা এখন প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছেন বলেও মন্তব্য করেন তিনি।














