গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করতে না পারলে জুলাই বিপ্লবের সুফল পাওয়া যাবেনা বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। আজ রোববার (৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন ৭১ সালের পর থেকে বাংলাদেশের গণমাধ্যম ভারতীয় সম্প্রসারনবাদিদের দখলে চলে গেছে। এখনো ভারতের এজেন্ট হিসেবে কাজ করছে তারা ।এসময় অন্তর্বর্তি সরকার দ্রুত সুষ্ঠু নির্বাচন দিয়ে সরে যাবেন বলেও প্রত্যাশা করেছেন তিনি। এদিন সংস্কার কমিশনে কয়েকজনের নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেন মাহমুদুর রহমান।
বলেন, মৌলবাদের কার্ড ব্যবহার করে অতিতে গুম, খুন, হামলা মামলা হয়েছে। ছাত্রলীগকে ৭ দিনের মধ্যে নিষিদ্ধ ঘোষণা ও বঙ্গবন্ধু এভিনিউর নাম পরিবর্তনসহ সাত দফা দাবীও অন্তর্বর্তি সরকারের কাছে তুলে ধরেন তিনি। কোন বাধা না আসলে আমার দেশ প্রত্রিকা পুনরায় প্রকাশ করার কথাও জানান মাহমুদুর রহমান।














