রাজধানীর গুলশান থেকে সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ।
আজ রোববার সন্ধ্যায় তাকে গ্রেফতারের কথা জানায় ঢাকা মহানগর (ডিবি) গোয়েন্দা পুলিশ।
পুলিশ জানায়, আজ বিকেলে গোয়েন্দা পুলিশের একটি টিম সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান পরিচালনা করে।
এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন।














