ইসরায়েলি বাহিনী এবার গাজার একটি মসজিদে বিমান হামলায় ২১ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত অনেকেই। হতাহতের সংক্যা বাড়তে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।
রবিবার (৬ অক্টোবর) সকালে মধ্য গাজার দেইর-এল-বালাহ এলাকার আল-আকসা মার্টিয়ার্স হাসপাতালের পাশে সাহদা আল-আকসা মসজিদে বিমান হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,ইসরায়েলি হামলায় ঘরবাড়ি হারানো বহু ফিলিস্তিনি ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন।














