স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা এখন এমন জোরদার করা হয়েছে যে, এখন আর কেউ পালাতে পারববে না। তিনি আজ শনিবার (৫ অক্টোবর) রাজধানীর উত্তরায় শহীদ মীর মুগ্ধ স্মরণে একটি প্রবেশ তোরণের উদ্বোধন করে এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা এরইমধ্যে পালিয়েছেন তারা ৫ থেকে ৭ই আগস্টের মধ্যেই পালিয়েছেন। তিনি বলেন, এখন যারা পালানোর চেষ্টা করবে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণও তাদেরকে ধরিয়ে দেবে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা মারা গিয়েছেন তাদেরকে শহীদে মর্যাদা দেয়া হবে এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার।
তিনি জানান, জুলাই গণহত্যায় জড়িতদের খোঁজ পেলেই ব্যবস্থা নেবে সরকার।














