দুবাইয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ। আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪০ রান করে বাংলাদেশ।
দলের হয়ে স্বর্ণা আক্তার ২৮ রান এবং সাথি রানি ২৩ রান করেন। লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান দল।
১৮ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করতে সক্ষম হয় পাকিস্তান। দলের হয়ে উমাইমা সোহেল ৩৩ রান করেন।
বাংলাশের হয়ে ফাহিমা, স্বর্ণা ও রাবেয়া দুটি করে উইকেট নেন। আগামী তেসরা অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূল পর্বে যাত্রা শুরু করবে বাংলাদেশ।








