ভারতের বিপক্ষে কানপুরে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি সম্ভবত ছিলো সাকিব আল হাসানের টেস্ট আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচ।
চলতি মাসেই বাংলাদেশে স্বাগতিকদের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে সাকিবের খেলার ইচ্ছে থাকলেও সেটা অনেকটাই অনিশ্চিত। ফলে ভারতের বিপক্ষের টেস্ট ম্যাচটিই ছিলো সাকিবের শেষ টেস্ট ম্যাচ, তা বলাই যায়।
কানপুর টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটের লজ্জার হারে ডুবিয়েছে ভারত।
ম্যাচ শেষে সবাই যখন ব্যস্ত সংবাদ সম্মেলন অথবা ট্রফি জয়ের উৎসবে, তখন সাকিবকে একটি স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন ভিরাট কোহলি। বিদায়ী উপহার হিসেবে সাকিবের হাতে নিজের স্বাক্ষরিত ব্যাটটি সাকিবের হাতে তুলে দেন কোহলি।
বন্ধুর মতো কাঁধে হাত রেখে সাকিবের সাথে কথাও বলছিলেন কোহলি। হয়তো ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন সাকিবকে।








