রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭, বসন্তকাল

ইসলামি বক্তা তাহেরীর গাড়িতে হামলা

ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামিক বক্তা গিয়াস উদ্দিন আত-তাহেরীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের টি এ রোড এলাকায় এই ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে জেলা আহলে সুন্নত ওয়াল জামাত। সোমবার বিকেল ৫টায় মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মানববন্ধনে গিয়াস উদ্দিন আত তাহেরীর যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে আহলে সুন্নত ওয়াল জামাতের নেতারা সেই কর্মসূচী বাতিল ঘোষণা করে।

সোমবার দুপুরের দিকে জেলা শহরের ঘোড়াপট্টি সেতুর ওপর থেকে লোকজনকে সঙ্গে নিয়ে গাড়িতে ওঠেন তিনি। কাউতলী যাওয়ার পথে টিএ রোড এলাকায় আগে থেকে উপস্থিত থাকা দুর্বৃত্তরা চারদিক থেকে ঘেরাও করে তাঁর গাড়িতে হামলা চালান। এই সময় তাঁর গাড়ি ভাঙচুর করেন। এতে তিনিসহ গাড়িতে থাকা বেশ কয়েকজন আহত হন। কোনোমতে সেখান থেকে গাড়ি নিয়ে স্থান ত্যাগ করেন।

এদিকে, সকালে মহানবীকে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে আখাউড়ার সড়ক বাজারের পৌর মুক্তমঞ্চে হেফাজত ইসলামের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচি থেকে গিয়াস উদ্দিন তাহেরী ও নাঈম নামে একজন পীরকে অবাঞ্ছিত ঘোষণাসহ ছয়টি দাবি উত্থাপন করা হয়। এই কর্মসূচি উপলক্ষে সকালে আখাউড়ার বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল এসে সড়ক বাজারের পৌর মুক্তমঞ্চে জড়ো হয়। সেখানে হওয়া প্রতিবাদ সমাবেশ থেকে কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, ‘গিয়াস উদ্দিন আত-তাহেরী ফোন করে জানিয়েছেন, তাঁর গাড়িতে হামলা হয়েছে। তবে এই ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাইনি।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফের অস্কারের মঞ্চে প্রিয়াঙ্কা
প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য আলভীর
বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে হাসিনা: মির্জা ফখরুল
শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
‘উন্নত চিন্তা-চেতনার ঘাটতি থাকায় নারীরা যথাযথ সম্মান পাচ্ছেন না’
উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ভয়াবহ আগুন
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
৫৩ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি
খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান
‘এবারের স্বাধীনতা দিবসে সরকারি স্থাপনায় আলোকসজ্জা করা হবে না’
টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ অধ্যায় আজ
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন
এবার ইরানের সম্ভাব্য সব নেতাকে হত্যার হুমকি দিলেন ট্রাম্প
‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হলেন খালেদা জিয়া
শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন ও উৎসব ভাতা পাবেন যেদিন
ঈদ যাত্রার ১৮ মার্চের টিকিট বিক্রি হচ্ছে আজ
আন্তর্জাতিক নারী দিবস আজ
আমরা ছাড়ব না, ট্রাম্পকে মাশুল গুণতেই হবে: ইরান
বিশ্বের সকল নারীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী
সৌদিতে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.