বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩, ১১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

কালো যাদুর আতঙ্কে এলাকাবাসী

যাদুটোনার আতঙ্কে দিন কাটাচ্ছে মেহেরপুরের শ্যামপুর গ্রামের মানুষ। সম্প্রতি গ্রামের এক বাড়ি থেকে আরবি ও বাংলায় লেখা একটুকরো সাদা কাপড়সহ ক্ষতবিক্ষত একটি পুতুল পাওয়া যায়। স্থানীয়দের দাবি, এ সবই যাদুটোনার আলামত।

এ ঘটনা পর ওই পরিবারের দুই সদস্য অসুস্থ হয়ে পড়ায় গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে চিকিৎসকরা বলছেন, এসবের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন।

সোমবার রাতে মেহেরপুর জেলার শ্যামপুর গ্রামের মনিরুলের বাড়িতে হঠাৎ আগুন লাগে। এতে ওই বাড়ির একটি ঘর ও খড়ের স্তুপ পুড়ে যায়। ঘটনাস্থল থেকে মেলে পুতুল, ছোট মূর্তি, আরবি ও বাংলায় লেখা একটুকরো সাদা কাপড়। পুতুলের দেহ ক্ষতবিক্ষত ছিলো ও একাধিক পিন গাথা ছিলো। এরপর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। গ্রামবাসীর দাবি এসব যাদুটোনার চিহ্ন।

মনিরুলের স্ত্রী ও মায়ের দাবি, এ ঘটনার পর থেকেই পরিবারের দুই জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছে।

স্থানীয়রা বলছে, মনিরুলের পরিবারের সাথে তার এক আত্মীয়ের বিরোধ চলছে। তাই এই ঘটনা উদ্দেশপ্রণোদিত কি না তা খতিয়ে দেখতে প্রশাসনের সহায়তা চেয়েছেন তারা।

স্থানীয় মসজিদের ইমাম মাওলানা শাহজামাল বলছেন, এ ধরনের কর্মকান্ড ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। একদল সুযোগ সন্ধানী মানুষ এভাবে গ্রামের সহজ সরল মানুষকে ঠকিয়ে অর্থ আত্মসাৎ করে বলেও মন্তব্য করেন তিনি।

মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার জানালেন, যাদু টোনার কারণে অসুস্থ হওয়ার ঘটনায় বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই। বরং অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ  দিয়েছেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
‘জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে’
হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ফের শাহবাগে শিক্ষক-পুলিশ মুখোমুখি
প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত
মাস সেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.