বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ভালো কিছু করেনি। তিনি বলেন, ভারতকে আমরা বলেছি যে গণহত্যা করেছে তাকে জায়গা দেবেন না, তারা এখনও কথা শোনেনি। তাই অন্তর্র্বতী সরকারকে বলছি, ভারতকে চিঠি দিতে, যাতে তারা শেখ হাসিনাকে ফেরত পাঠায়। তিনি আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) গাজীপুরের কোনাবাড়িতে আয়োজিত এক শ্রমিক সমাবেশে এ কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা শ্রমিকদের হত্যা করেছে, ছাত্রদের হত্যা করেছে। পুলিশ বাহিনীকে ব্যবহার করে দেশে ভীতিকর পরিস্থিতি তৈরি করেছিল। তবে । তারা ভাবে আবার শেখ হাসিনা ফিরে এলে, আবারও তারা লুট করতে পারবে।
এ সময় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের চোখ-কান খোলা রেখে স্বাধীনতাকে রক্ষা করতে হবে।







