বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩, ১১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্বল্পমেয়াদী সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন তিনি। এটিই হবে ড. ইউনূসের দায়িত্ব গ্রহণের পর প্রথম কোন বিদেশ সফর। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে যাচ্ছেন কিনা, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তিনি খুব অল্প সময়ের জন্য সফর করবেন। প্রধান উপদেষ্টার ওয়াশিংটন সফরের কোনো পরিকল্পনা নেই, তিনি নিউইয়র্কে অধিবেশনে যোগ দিবেন এবং অধিবেশন শেষে শীঘ্রই ফিরে আসবেন।

প্রধান উপদেষ্টার নিউইয়র্ক সফরের সময় জানতে চাইলে উপদেষ্টা বলেন, কিছু সময় লাগবে, পরে বিষয়টি পরিষ্কার হবে। যুক্তরাষ্ট্র সফরে কার সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হবে জানতে চাইলে তিনি বলেন, কিছু বৈঠক হবে, তবে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না যে কার কার সাথে তার বৈঠক হবে।

উল্লেখ্য জাতিসংঘের ৭৯ তম অধিবেশন আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
‘জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে’
হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ফের শাহবাগে শিক্ষক-পুলিশ মুখোমুখি
প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.