বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩, ১১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

রিয়াল মাদ্রিদকে সতর্ক করল বার্সেলোনা

ফুটবলের সৌন্দর্য গোল। আর রিয়াল ভায়াদোলিদকে নিয়ে সেই খেলাই মেতে উঠে বার্সেলোনা। একের পর এক গোলে তৈরি হয়েছে নতুন রেকর্ড। স্প্যানিশ লা লিগায় রিয়াল ভায়াদোলিদকে ৭-০ গোলে বিধ্বস্ত করে রিয়াল মাদ্রিদকে সতর্ক করল বার্সেলোনা।

নিজেদের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে রেকর্ড গড়া ম্যাচে হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। স্কোর শিটে নাম তুলেছেন রবার্ট লেভানদোভস্কি, দানি ওলমো, জুলস কুন্দে এবং ফেরান তোরেস। গোল না পেলেও অ্যাসিস্টে নতুন রেকর্ড গড়েছেন লামিনে ইয়ামাল।

বড় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করলো বার্সা। লিগের চার ম্যাচের সবগুলোতে জিতে ১২ পয়েন্ট কাতালানদের। আর ৩ ম্যাচে ১ জয় আর ২ ড্রতে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমে রিয়াল মাদ্রিদ। তবে এখনো মৌসুমের প্রায় পুরোটাই বাকি। ঘটতে পারে অনেক কিছু। গত মৌসুমে শিরোপাহীন বার্সার বড় জয়, নিঃসন্দেহে রিয়ালের জন্য সতর্কতাই।

যদিও ম্যাচে প্রথম গোল পেতে বার্সাকে অপেক্ষা করতে হয় ২০ মিনিট। ডিফেন্ডার পাউ কুবারসির কাছ থেকে পাওয়া বলে গোল করেন রাফিনিয়া। এর চার মিনিট পরে গোল ব্যবধান দ্বিতীয় করেন লেভানদোভস্কি। প্রথমার্ধের শেষ দিকে স্কোর সিটে নাম তোলেন কুন্দে।

সিরাজগঞ্জে স্কুল মাঠে জলাবদ্ধতা, ভোগান্তিতে শিক্ষার্থীরা
দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় আর দলের চতুর্থ গোলটি করেন রাফিনিয়া। আর ৮ মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এটি তার প্রথম হ্যাটট্রিক। আর লা লিগায় এটি ছিল ইয়ামালের অষ্টম অ্যাসিস্ট। এতে নতুন এক রেকর্ডে নাম লেখান স্প্যানিশ তারকা।

এ পর্যন্ত লা লিগায় ৪২ ম্যাচে ১৪ গোল (৬ গোল ও ৮ অ্যাসিস্ট) যুক্ত ইয়ামাল। একুশ শতকে অনূর্ধ্ব-১৮ ফুটবলারদের মধ্যে এমন কীর্তি নেই আর কারও।

৮২ মিনিটে গোল পান তরুণ তুর্কি ওলমো। এর তিন মিনিট পর গোল পান তোরেসও। সব মিলিয়ে প্রতিপক্ষের পোস্টে ১১ শট লক্ষ্যে রেখে ৭ গোল আদায় করে নেয় বার্সা। এর আগে সর্বশেষ ২০১৪ সালে ৭ গোলে জয় পেয়েছিল বার্সেলোনা, প্রতিপক্ষ ছিল ওসাসুনা।

২০১৬ সালে লা লিগায় পেয়েছিল এরচেয়ে বড় জয়। সেবার দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ৮-০ গোলের জয় পায় স্প্যানিশ জায়ান্টরা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
‘জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে’
হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ফের শাহবাগে শিক্ষক-পুলিশ মুখোমুখি
প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.