বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩, ১১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

রোহিঙ্গা ঢলের ৭ বছর আজ

বাংলাদেশে রোহিঙ্গা ঢলের ৭ বছর আজ। ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্য ছেড়ে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গারা। টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন শিবিরে তাদের আশ্রয় দেয়া হয়।

ওই সময় রাখাইন রাজ্যের সেনা চৌকিতে বিচ্ছিন্ন হামলার ঘটনাকে কেন্দ্র করে সে দেশের সশস্ত্র বাহিনী রোহিঙ্গাদের ওপর নির্মম নির্যাতন শুরু করে। রোহিঙ্গা নিধনের লক্ষ্যে মিয়ানমার বাহিনী গণহত্যা শুরু করে রাখাইনজুড়ে। রোহিঙ্গা নারীদের ধর্ষণ ও বাড়িঘর পুড়িয়ে ফেলার কারণে পুরো রাজ্যে সৃষ্টি হয় আতঙ্ক। এতে প্রাণ বাঁচাতে ঝুঁকি নিয়ে নাফ নদ ও বঙ্গোপসাগর পাড়ি দিয়ে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গারা। পালিয়ে আসা এসব রোহিঙ্গার ঠাঁই হয় কক্সবাজারের উখিয়া ও টেকনাফের পাহাড়ের ৩১টি ক্যাম্পে।

তবে দীর্ঘ সাত বছরেও আলোর মুখ দেখেনি প্রত্যাবাসন। যদিও এর আগেও কয়েকদফায় বহু রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনের হিসেব মতে, বর্তমানে কক্সবাজার ও ভাসানচর মিলিয়ে ১৩ লক্ষাধিক রোহিঙ্গা আছে। এদের অর্ধেকেরই বেশি ২০১৭ সালে বাংলাদেশে এসেছে।

বাংলাদেশের ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা প্রতিবারের মতো আজ দিবসটিকে ‘জেনোসাইড ডে’ হিসেবে পালন করছে। এছাড়াও এই দিনটিকে স্মরণে রোহিঙ্গা নেতারা কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে, বিক্ষোভসহ নানা কর্মসূচির আয়োজন করেছেন। এসব কর্মসূচিতে নিজ দেশে ফিরে যাওয়ার দাবি জানাবেন রোহিঙ্গারা।

জানা গেছে, কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩১টি ক্যাম্পের মধ্যে চারটি ক্যাম্পে রোহিঙ্গারা সমবেত হয়ে জেনোসাইড দিবসটি উদযাপন করবে। তন্মধ্যে উখিয়ার কুতুপালং-৪, বালুখালীর ১১ ও ১৩ এবং টেকনাফের ২৬ নম্বর ক্যাম্পে রোহিঙ্গারা সমবেত হবে। এসব কর্মসূচি আয়োজকদের পক্ষে কুতুপালং ৪ নম্বর ক্যাম্পের রোহিঙ্গা নেতা মৌলভী সৈয়দুল্লাহ জানান, তাঁদের এবারের দাবির পক্ষে স্লোগান হবে- ‘নো মোর রিফিউজি লাইফ, গো হোম এবং ইউএন সেভ জোন ইন মিয়ানমার।

এদিকে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রতিনিয়ত আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। গুম, খুন, ডাকাতি, অপহরণ ক্যাম্পগুলোর নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক চাপের মুখে ২০১৭ সালের শেষদিকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয়ে ওই বছর সেপ্টেম্বরে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি করে মিয়ানমার। এরপর ২০১৯ সালে রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানোর ব্যাপারে দুই দফা উদ্যোগ নিয়ে রোহিঙ্গাদের আপত্তির মুখে ব্যাহত হয় প্রত্যাবাসন প্রক্রিয়া।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
‘জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে’
হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ফের শাহবাগে শিক্ষক-পুলিশ মুখোমুখি
প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.