মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

বুধবার’র বিসিবি সম্মেলনে অনলাইনে যুক্ত হবেন পাপন

বিসিবি পুনর্গঠন নিয়ে গত কয়েকদিন ধরেই বেশ আলোচনা চলছে। গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকে গা ঢাকা দিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপনসহ অনেক পরিচালক।
এর মধ্যে গতকাল পদত্যাগ করেন জালাল ইউনুস।

এ অবস্থায় বুধবার ডাকা হয়েছে বিসিবির বোর্ড সভা। তবে সেটি মিরপুরে তাদের কার্যালয়ে নয়, হবে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে। এতেই নির্ধারিত হতে পারে বিসিবির ভবিষ্যৎ। সভায় অনলাইনে যুক্ত থাকার কথা রয়েছে নাজমুল হাসান পাপনেরও।

তার পদ ছাড়ার গুঞ্জন বেশ কয়েকদিন ধরে বইছে। তার জায়গায় দেখা যেতে পারে সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদকে। ইতোমধ্যেই তার সঙ্গে আলোচনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

দেশে থেকে ফেরার পর তার সঙ্গে এই বৈঠক হয়। বিসিবি সভাপতি হওয়ার ব্যাপারে অগ্রগতি স্বীকার করেছেন ফারুক আহমেদও। কিন্তু কোন প্রক্রিয়ায় তাকে সভাপতি করা হবে, এটি এখনও চূড়ান্ত হয়নি। এমনিতে সাবেক অধিনায়ক হিসেবে বিসিবির কাউন্সিলর তিনি। তবে আপাতত তাকে এনএসসি থেকে বোর্ডের পরিচালক করা হতে পারে। এরপর দেওয়া হবে সভাপতির দায়িত্ব।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের প্রায় সব সেক্টরেই চলছে পরিবর্তনের হাওয়া। ক্রীড়াঙ্গনও এর বাইরে নয়। সেই ধারাবাহিকতায় বিসিবিকেও পুর্নগঠনের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কমল তেলের দাম
পিছু হটলেন ট্রাম্প, দায় চাপালেন অন্যদের ঘাড়ে!
ভূমিসেবা মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশকে ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয় করবে: প্রধানমন্ত্রী
মাদারীপুরে একই পরিবারের তিন লাশ উদ্ধার
বড়পর্দায় আসছে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’
তামিম-রিয়াদসহ বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা
নতুন মাঠে আক্ষেপ ঘুচালো মেসি
পে-স্কেল ১ জুলাই থেকেই বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি
নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
হাম প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল
ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ
রাজস্থানে দিল্লিগামী ট্রেনে আগুন
আবারও রোনালদোর কান্নার মুহূর্ত
বিশ্বকাপে বিনা পারিশ্রমিকে গাইবেন শাকিরা- ম্যাডোনা-বিটিএস
জীবনের ১৭টা বছর নষ্ট করেছি: মিরা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.