সোনালী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ, গ্রামীণ ও পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যানের নিয়োগ বাতিল
এদিকে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এক হাজার টাকার নোট বাতিল নিয়ে কিছু বলা উচিত নয়। এটি বাতিলের সিদ্ধান্ত সহজে নেওয়া যাবে না।
এ বিষয়ে মূল অথোরিটি বাংলাদেশ ব্যাংক।
তিনি আরো বলেন, “এটা (এক হাজার টাকার নোট) যেভাবে চলছে তাতে তো কোনো সমস্যা নেই।”
এদিকে, এক হাজার টাকার নোট বাতিলের কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়ে দিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।
মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে বোর্ড মিটিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ১০০০ টাকার নোট বাতিলের গুঞ্জন শোনা যাচ্ছে, কিন্তু নোট বাতিলের এমন কোনো সিদ্ধান্ত আপাতত নেই।
বঙ্গবন্ধুর ছবি বাদ দেওয়া ও নতুন গভর্নরের সই করা নোট শিগগিরই আসবে কি না, এ বিষয়ে গভর্নর বলেন, যখন টাকশালে নোট বানানোর প্রয়োজন হবে তখন নোট ছাপানো হবে, সই যাবে।








