মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

মুনিয়া হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

মোশারাত জাহান মুনিয়ার হত্যার পুনঃতদন্ত ও আনভীরের শাস্তি দাবি করেছে মুনিয়ার পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণ ও হত্যার প্রধান আসামী সায়েম সোবহান আনভীরসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগীর পরিবার।

সোনালী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ, গ্রামীণ ও পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যানের নিয়োগ বাতিল
মুনিয়া হত্যা মামলার আইনজীবী ব্যারিষ্টার এম সারওয়ার বলেন, মুনিয়া হত্যায় ন্যায়বিচার নিশ্চিতে তিন পক্ষের ব্যর্থতা ছিলো।

তিনি বলেন, “রাষ্ট্র যারা পরিচালনা করেছে তাদেরকে এই মামলা তত্ত্বাবধায়ন করতে হতো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা সেল আছে গুরুত্বপূর্ণ মামলা তদারকির বিষয়ে। কিন্তু তারা সহজে ম্যানেজ হয়ে যায়।”

এম সারওয়ার আরো বলেন, “অন্যদিকে যারা তদন্ত রিপোর্ট দেয় তারা এবং কোর্ট ব্যবস্থাও ম্যানেজ হয়ে গেছে। কে ম্যানেজ করেছে, আপনারা জানেন। তিনি হলেন, কুখ্যাত আইনমন্ত্রী আনিসুল হক। তার চেম্বার বাংলাদেশের বিচারব্যবস্থা ধ্বংস করেছে, বড় বড় আসামিদের জামিন দেওয়া হয়েছে।”

সংবাদ সম্মেলনে মুনিয়ার পরিবারের সদস্যরা নিজেদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। নির্বাহী আদেশের মাধ্যমে মামলা পুনঃতদন্তের দাবিও জানিয়েছেন তারা।

মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া বলেন, “আমি যখন গুলশান থানায় মামলা করতে গিয়েছিলাম, তখন থেকেই বসুন্ধরা গ্রুপ এই হত্যা ও ধর্ষণ মামলার ঘটনাটি ধামাচাপা দেয়ার উদ্দেশ্যে তৎকালীন আইজিপি বেনজির এবং গুলশান থানার ডিসি সুদীপ কুমার, এডিসি নাজমুল, ওসি আবুল হোসেন, এসআই আলী আশরাফ (পিবিআই) সহ সায়েম সোবহান আনভীরকে বাঁচিয়ে দেয়ার জন্য নির্লজ্জ ভূমিকা রেখেছিলো। পরবর্তীতে গুলশান থানা আনভীরকে অব্যাহতি দিয়েই তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয়।”

তিনি আরো বলেন, “আমি এসব ব্যাপারে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করার জন্য একাধিকবার আবেদন করার পর এবং প্রায় ২৬ পৃষ্ঠার একটি চিঠি দেওয়ার পরেও তিনি আমার সাথে সাক্ষাৎ করেননি। আমি বিশ্বাস করি, শেখ হাসিনার প্রশ্রয় না পেলে আনভীররা এতটা বেপরোয়া হয়ে ওঠার সাহস পেতো না।”

নুসরাত জানান, পিবিআই তাদের তদন্তে মুনিয়ার সন্তানকে আনভীরের সন্তান বলে চিহ্নিত করলেও তারা আনভীরের ডিএনএ পরীক্ষা করতে বলেনি। তারা মামলার অন্যান্য আসামি সাইফা মিম ও পিয়াসাকে গ্রেপ্তার করলেও আনভীরকে একটিবারের জন্যও জিজ্ঞাসাবাদ বা গ্রেপ্তার করে নি।

তিনি বলেন, “আমি এখন আইন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি যেন আমার বোনের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত হয়। আমার বোন কিছু ভুল করলেও, তার সাথে চরম অন্যায় করা হয়েছে। সেটার দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।”

২০২১ সালের ২৬ এপ্রিল রাতে ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ২১ বছর বয়সী মোশারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। সেই রাতেই ‘আত্মহত্যার প্ররোচনা’র অভিযোগ এনে বসুন্ধরা গ্রুপের এমডি আনভীরের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া।

মামলার এজাহারে বলা হয়, ‘বিয়ের প্রলোভন’ দেখিয়ে সায়েম সোবহান আনভীর সম্পর্ক গড়ে তুলেছিলেন মুনিয়ার সঙ্গে। ওই বাসায় তার যাতায়াত ছিল। কিন্তু বিয়ে না করে তিনি উল্টো ‘হুমকি’ দিয়েছিলেন মুনিয়াকে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কমল তেলের দাম
পিছু হটলেন ট্রাম্প, দায় চাপালেন অন্যদের ঘাড়ে!
ভূমিসেবা মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশকে ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয় করবে: প্রধানমন্ত্রী
মাদারীপুরে একই পরিবারের তিন লাশ উদ্ধার
বড়পর্দায় আসছে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’
তামিম-রিয়াদসহ বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা
নতুন মাঠে আক্ষেপ ঘুচালো মেসি
পে-স্কেল ১ জুলাই থেকেই বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি
নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
হাম প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল
ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ
রাজস্থানে দিল্লিগামী ট্রেনে আগুন
আবারও রোনালদোর কান্নার মুহূর্ত
বিশ্বকাপে বিনা পারিশ্রমিকে গাইবেন শাকিরা- ম্যাডোনা-বিটিএস
জীবনের ১৭টা বছর নষ্ট করেছি: মিরা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.