সরকার ঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ী শেরপুরের নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নকলা পৌরসভার মেয়রকে অপসারণ করা হয়েছে।
অতঃপর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন-কে নকলা উপজেলা পরিষদে ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনিরুল হাসান-কে নকলা পৌরসভায় প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
১৮ আগস্ট (রবিবার) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে পৃথক প্রথক প্রজ্ঞাপনের মাধ্যমে চেয়ারম্যান ও মেয়রদের অপসারণ ও প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
নবনিযুক্ত প্রশাসকগণ অফিস আদেশ মোতাবেক নিজ নিজ কর্মস্থলে পরবর্তী কার্যক্রম শুরু করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, প্রজ্ঞাপনে সারাদেশে মোট ৮৭৬ জনপ্রতিনিধিকে অপসারণ করা হয়। এর মধ্যে ৬০টি জেলা পরিষদের চেয়ারম্যান, ৪৯৩টি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ৩২৩টি পৌরসভার মেয়র রয়েছেন।








