বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩, ১১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

পদত্যাগ করেছেন বিটিআরসি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ

পদত্যাগ করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ।

বুধবার (১৪ আগস্ট) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, আমি ২০২৩ সালের ১৪ ডিসেম্বর থেকে বিটিআরসির চেয়ারম্যান পদে কর্মরত আছি। বর্তমানে আমি অসুস্থ এবং ওই দায়িত্ব পালনে অপারগ। তাই আমি স্বেচ্ছায় বিটিআরসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলাম।

জানা যায়, সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন চলার সময় মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট শাটডাউনে বিটিআরসি চেয়ারম্যানেরও সংশ্লিষ্টতা ছিল।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশে বিটিআরসি ও এনটিএমসি ইন্টারনেট বন্ধ করে দেয়।

এর আগে আন্দোলনের মুখে মহিউদ্দিনের সাবেক ব্যক্তিগত সচিব আমজাদ হোসেন নিপু এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স (ইঅ্যান্ডও) বিভাগের উপপরিচালক মাহদী আহমেদকে সাময়িকভাবে বরখাস্ত করে কমিশন।

গেল ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই অসুস্থতার কারণ দেখিয়ে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন মহিউদ্দিন আহমেদ। অবশেষে আনুষ্ঠানিকভাবে তিনি পদত্যাগ করেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
‘জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে’
হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ফের শাহবাগে শিক্ষক-পুলিশ মুখোমুখি
প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত
মাস সেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.