বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩, ১১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

চাকরি স্থায়ীর দাবিতে আনসারদের এক দফা

চাকরি স্থায়ী করার এক দফা দাবিতে জাতীয় প্রেসক্লাব ও সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভ করেছেন সাধারণ আনসার সদস্যরা। রোববার (১১ আগস্ট) বেলা সোয়া ১টার দিকে সুপ্রিম কোর্টের সামনের রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

এ সময় মৎস্যভবন থেকে প্রেসক্লাব এবং হাইকোর্ট থেকে মৎস্যভবনমুখী রাস্তায় যানচলাচল বন্ধ করে দেন তারা। এতে রাস্তার উভয়দিকে যানজটের সৃষ্টি হয়।

এর আগে, শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে প্রায় তিনশত আনসার সদস্য সমাবেশ করেন। সেখানেও তারা এক দফা দাবিতে বিক্ষোভ করেন। এ সময় চাকরি স্থায়ী করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা। অন্যথায় কর্মবিরতি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।

আন্দোলনরত আনসার সদস্যরা বলেন, আর চুক্তি নয়, এবার মুক্তি চাই। আমাদের তিন বছর পরপর চাকরি থেকে ইস্তফা দেয়া হয়। তখন প্রায় ৬-৭ মাস অলস হয়ে বসে থাকতে হয়। উপার্জনের কোনও উপায় থাকে না। অস্থায়ী চাকরির কারণে সবসময় আমাদের মধ্যে উদ্বিগ্নতা কাজ করে। ফলে স্বাভাবিকভাবে কাজ করা সম্ভব হয় না। তাই চাকরি স্থায়ীকরণের দাবিতে রাস্তায় নেমেছি।

তারা আরও জানান, সাধারণত আনসার দুইভাগে বিভক্ত। আনসার ব্যাটালিয়ন ও সাধারণ আনসার। সাধারণ আনসার সদস্যদের ট্রেনিংয়ের পর বসিয়ে রাখা হয়। যখন আনসার বাহিনী নিরাপত্তার জন্য কোনও প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়, তখন ওই সদস্যদের সেখানে পাঠানো হয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
‘জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে’
হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ফের শাহবাগে শিক্ষক-পুলিশ মুখোমুখি
প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত
মাস সেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.