সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে স্থাপিত ভাস্কর্যটি ভাঙচুরের পর উপড়ে ফেলা হয়েছে। বুধবার (৭ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। এর আগে গতকাল মঙ্গলবার সকালে ইস্পাতের তৈরি ভাস্কর্যটির হাত ও দাঁড়িপাল্লা ধরে থাকা হাত ভাঙা অবস্থায় দেখা যায়।
সুপ্রিম কোর্ট প্রশাসনের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, গ্রিক দেবী থেমিসের আদলে ন্যায়বিচারের প্রতীক হিসেবে গড়ে তোলা ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়েছে। তবে কে বা কারা এটি করেছেন, তা জানা নেই।
আলোচিত এই ভাস্কর্যটি ২০১৬ সালের ডিসেম্বরে প্রথমে সুপ্রিম কোর্টে প্রবেশের মূল ফটকের বরাবর থাকা লিলি ফোয়ারায় বসানো হয়। তবে হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামি দল এ ব্যাপারে আপত্তি তুললে ২০১৭ সালের মে মাসে ভাস্কর্যটি বর্ধিত ভবনের সামনে স্থাপন করা হয়।








