বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩, ১১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

২৪ ঘণ্টার মধ্যে নিরপেক্ষ সরকার গঠনের দাবি বিএনপির

২৪ ঘণ্টার মধ্যে নিরপেক্ষ সরকার গঠনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের মাধ্যমে তিনি এই দাবি উপস্থাপন করেন।

রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আশা করব, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনি সংসদ ভেঙে দেবেন। অন্যথায় দেশে একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হতে পারে।

পরিবর্তিত পরিস্থিতিতে সংযত থাকতে দলীয় নেতা-কর্মীসহ দেশবাসীকে আহ্বান জানান বিএনপির মহাসচিব। এসময় সহিংসতাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, এখন প্রতিহিংসা-প্রতিশোধের কোনো স্থান নেই। এখন জনগণকে সংগঠিত করে অর্জিত স্বাধীনতাকে সংহত করার সময়। এখনো যারা বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগ করছেন, লুটপাট করছেন, বাড়ি ঘরে হামলা করছেন, দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন। যারা এটা করছেন, তারা কেউই এই আন্দোলনের লোক নন। যারা আন্দোলনের বিরোধিতা করেছেন, তারাই এসব কাজ করছেন। দলের নেতা-কর্মীদের এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
‘জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে’
হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ফের শাহবাগে শিক্ষক-পুলিশ মুখোমুখি
প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত
মাস সেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.