বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩, ১১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

টানা চার জয়ে সেমিফাইনালে পাকিস্তান

কিংবদন্তিদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিতেই চলেছে পাকিস্তান। টানা চার ম্যাচে জয় তুলে মিসবাহ উল হকরা সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছেন। রোববার নিজেদের চতুর্থ লিগ ম্যাচে পাকিস্তান চ্যাম্পিয়ন্স দল বিশাল ব্যবধানে হারিয়ে দেয় ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সকে।

এজবাস্টনে চলতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস আসরের এক ম্যাচে টস হেরে ব্যাটে নেমে পাকিস্তান ৪ উইকেটে ১৯৬ রানের বিশাল ইনিংস গড়ে। হাফ-সেঞ্চুরি করেন দুই শোয়েব।

শোয়েব মাকসুদ ৪৪ বলে ৬৪ রানের অনবদ্য ইনিংস খেলেন। তিনি ২টি চার ও ৬টি ছক্কা মারেন। ৩৩ বলে ৫১ রান করেন শোয়েব মালিক। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মারেন। এছাড়া ১৪ বলে ২৩ রান করে নট-আউট থাকেন অধিনায়ক মিসবাহ। ৯ বলে ২০ রান করে অপরাজিত থাকেন আবদুল রাজ্জাক। কামরান আকমল ১০ বলে ১১ রান করেন। ১১ বলে ১৩ রান করেন শার্জিল খান।

ইংল্যান্ডের স্টুয়ার্ট মিকার ২৫ রানে ২টি উইকেট দখল করেন, ১টি করে উইকেট নেন ক্রিস স্কোফিল্ড ও ড্যারেন ম্যাডি।

জবাবে ব্যাটে নেমে ইংল্যান্ড ১৭ ওভারে ১১৭ রানে অলআউট হয়। ৭৯ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে পাকিস্তান।

ইংল্যান্ডের হয়ে ফিল মাস্টার্ড ১৭ বলে ৩০ রান করেন। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। ১৭ বলে ২৪ রান করেন কেভিন ও’ব্রায়েন। তিনি ৪টি চার মারেন। এছাড়া ইয়ান বেল ১১, আলি ব্রাউন ১১, কেভিন পিটারসেন ৪, ওয়েশ শাহ ৩ ও রায়ান সাইডবটম ৩ রান করেন।

পাকিস্তানের সাইদ আজমল ১২ রানে ৩টি, আবদুল রাজ্জাক ২২ রানে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট পান সোহেল খান, আমের ইয়ামিন ও শোয়েব মালিক। ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম্যান্স উপহার দিয়ে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন শোয়েব মালিক।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
‘জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে’
হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ফের শাহবাগে শিক্ষক-পুলিশ মুখোমুখি
প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত
মাস সেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.