বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২, ২ শাবান ১৪৪৭, শীতকাল

যত্ন ও স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

সব মন্ত্রণালয় ও বিভাগগুলোকে যত্ন ও স্বচ্ছতার সঙ্গে সদ্য পাস হওয়া নতুন অর্থবছরের (২০২৪-২৫) বাজেট বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (১ জুলাই) মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়। প্রধানমন্ত্রী এতে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানান।

তিনি জানান, বৈঠকের শুরুতে জাপানের নাগাসাকি পিস পার্কে শান্তি স্তম্ভ স্থাপন করায় নাগাসাকির মেয়রের দেওয়া সার্টিফিকট অব অ্যাপ্রিসিয়েশন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র হ ম মুক্তাদির। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনের দপ্তর থেকে প্রাপ্ত চ্যাম্পিয়ন পুরস্কার প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তাদের প্রতি কোনো সহানুভূতি দেখানো হবে না বলে দাবি করে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, দুর্নীতির সাথে কোন সহানুভূতি দেখানো হবে না। দুর্নীতি তো সবাই করে না। যারা দুর্নীতি করছে, সরকারের নজরে আসলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারের পুরো মেকানিজম মিলে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্প্রতি কয়েকজন সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের নামে শত শত কোটির সম্পদের খোঁজ পাওয়া যায়। সরকারি চাকরি করে তারা কিভাবে বিপুল সম্পদ অর্জন করলেন তা নিয়েও ওঠে প্রশ্ন। এ প্রসঙ্গে মাহবুব হোসেন বলেন, কারও দুর্নীতি প্রমাণিত হবার পরে সরকার কাউকে ছেড়ে দিয়েছে এমন নজির নাই।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.