রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭, বসন্তকাল

আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে গুলির নির্দেশ দেওয়া ছিল না : নৌপরিবহন প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে গুলির নির্দেশ দেওয়া ছিল না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শনিবার (২৭ জুলাই) দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টি এলাকায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে গুলির নির্দেশ দেওয়া ছিল না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে কেন গুলি করা হলো, এটি এখন তদন্তের বিষয়। দেশে এমন নৈরাজ্য সৃষ্টির নীল নকশার সঙ্গে জড়িত ছিল জামায়াত-বিএনপি ও ইউনূস গংরা।

খালিদ মাহমুদ বলেন, স্বাধীনতাবিরোধী ইউনূস গংরা জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্রে জড়িত। তাদের লক্ষ্য বাংলাদেশে যে আত্মমর্যাদা নিয়ে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তা নামিয়ে দেওয়া। ১৮ জুলাইয়ের হত্যা ও ধ্বংসযজ্ঞের ঘটনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনা বলে চালিয়ে দেওয়া হচ্ছে।

খালিদ মাহমুদ আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, তারা স্পষ্ট বলেছেন এই হত্যাকাণ্ড, সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটতরাজের সঙ্গে শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা নেই। তাহলে এই ঘটনার সঙ্গে অবশ্যই জড়িত ছিল জামায়াত-বিএনপি ও ইউনূস গংরা।’

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামানসহ জেলা ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সুপ্রিম কোর্টের ভেতর থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার
হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল গ্রেফতার
ফের অস্কারের মঞ্চে প্রিয়াঙ্কা
প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য আলভীর
বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে হাসিনা: মির্জা ফখরুল
শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
‘উন্নত চিন্তা-চেতনার ঘাটতি থাকায় নারীরা যথাযথ সম্মান পাচ্ছেন না’
উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ভয়াবহ আগুন
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
৫৩ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি
খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান
‘এবারের স্বাধীনতা দিবসে সরকারি স্থাপনায় আলোকসজ্জা করা হবে না’
টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ অধ্যায় আজ
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন
এবার ইরানের সম্ভাব্য সব নেতাকে হত্যার হুমকি দিলেন ট্রাম্প
‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হলেন খালেদা জিয়া
শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন ও উৎসব ভাতা পাবেন যেদিন
ঈদ যাত্রার ১৮ মার্চের টিকিট বিক্রি হচ্ছে আজ
আন্তর্জাতিক নারী দিবস আজ
আমরা ছাড়ব না, ট্রাম্পকে মাশুল গুণতেই হবে: ইরান

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.