শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭, বসন্তকাল

মোবাইল ইন্টারনেট চালু হচ্ছে আজ

মোবাইল ফোন ইন্টারনেট আজ রোববারই (২৮ জুলাই) চালু হচ্ছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। আজ রোববার বিকেল ৩টা থেকে মোবাইল ফোনের ইন্টারনেট চালু হবে বলে তিনি জানিয়েছেন। একইসঙ্গে মেয়াদ শেষ হওয়া ডাটার জন্য গ্রাহকদের তিন দিন মেয়াদে ৫ জিবি ইন্টারনেট বোনাস দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

সকালে বিটিআরসি কার্যালয়ে মোবাইল টেলিকম অপারেটরদের সঙ্গে সভা শেষে জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানান। তিনি বলেছেন, পরিষেবা চালু হলে প্রত্যেক গ্রাহক পাবেন তিনদিনের ৫ জিবি বোনাস ইন্টারনেট ডাটা।

এর আগে গত ২৬ জুলাই মোবাইল টেলিকম অপারেটরদের সঙ্গে সভায় বসবেন বলে জানিয়েছিলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর রোববার ও সোমবারের মধ্যে মোবাইল ফোনের ফোর-জি ইন্টারনেট চালুর চেষ্টা চলবে।

তিনি বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি খাতে প্রায় এক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। শুধু টেলিকম খাতেই ক্ষতি ৫০০ কোটি টাকা। ডাক বিভাগের ১৭টি জায়গায় হামলা হয়েছে। আন্দোলন ঘিরে এক লাখ নতুন সিম ঢাকায় ঢুকেছে। ১৮ থেকে ২০ জুলাইয়ে উত্তরা, রামপুরা, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী ও গাজীপুরে ৫০ হাজার থেকে এক লাখ নতুন সিম এসেছে।

কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৮ জুলাই মোবাইল ফোন ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। পরে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ হয়ে যায়। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট ফিরলেও মোবাইল ফোন ইন্টারনেট এখনও সচল হয়নি। বন্ধ রয়েছে ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম। যদিও ব্যবহারকারীরা ভিপিএনের মাধ্যমে এসব ব্যবহার করছেন।

এ বিষয়ে প্রতিমন্ত্রী জানিয়েছেন, তিন দিনের মধ্যে ফেসবুক-টিকটকসহ সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে চিঠি দিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসা হবে। তারা যদি সন্তোষজনক জবাব না দিতে পারেন, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শনিবার ২৪টি ফ্লাইট বাতিল
মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শনে মন্ত্রী-হুইপ
যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী
ইমাম ও মুয়াজ্জিনের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মোজতবা খামেনির তথ্য দিতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
সরকারি কর্মকর্তাদের ওমান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই আসে না: শিক্ষামন্ত্রী
এসএসসি তথা পাবলিক পরীক্ষা আইন পরিবর্তন করতেই হবে: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন
‘ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ আছে’
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে
কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি দেশে ফিরেছে
ইরানে আজ রাতে সর্বোচ্চ সংখ্যক হামলার হুমকি
শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
‘বিএনপিকে ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হচ্ছে’
বেঁচে আছেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.