বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭, বসন্তকাল

আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেছেন কমলা হ্যারিস

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করেছেন। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন।

কমলা হ্যারিস তার পোস্টে লিখেছেন, ‘আজ (২৭শে জুলাই) আমি আনুষ্ঠানিকভাবে আমেরিকার রাষ্ট্রপতির জন্য আমার প্রার্থিতা ঘোষণার ফরমে স্বাক্ষর করেছি।

কমলা বলেছেন, ফরমে সই করার মাধ্যমে আমেরিকার প্রেসিডেন্ট পদের জন্য আমার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছি। প্রতিটি ভোট আদায়ে কঠোর পরিশ্রম করব। নভেম্বরে জনগণের ভোটে আমরা জয়ের মুখ দেখব।

আগামী ৫ই নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে দেখা যাবে।

বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর গত শুক্রবার কমলা হ্যারিসকে প্রকাশ্যে সমর্থন দেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

ওবামা বলেন, তিনি ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা আগামী প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের জয় নিশ্চিত করতে সম্ভাব্য সবকিছু করবেন।

“এই সপ্তাহের শুরুতে আমি আর মিশেল আমাদের বন্ধু কমলা হ্যারিসকে ফোন করেছিলাম। আমরা তাকে বলেছি, ‘আমরা মনে করি, তিনি আমেরিকার একজন চমৎকার প্রেসিডেন্ট হবেন এবং তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আমাদের দেশের এই জটিল মুহূর্তে, নভেম্বরের নির্বাচনে তার জয় নিশ্চিত করতে আমরা সম্ভাব্য সবকিছু করব। আমরা আশা করি, আপনারা আমাদের সঙ্গে যোগ দেবেন।”

এর আগে বুধবার প্রেসিডেন্ট পদের জন্য কমলা হ্যারিসকে প্রকাশ্যে সমর্থন দেন অভিনেতা ও ডেমোক্রেটিক তহবিল সংগ্রহকারী জর্জ ক্লুনি।

চলতি সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট জো বাইডেন ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে কমলা হ্যারিসকে ‘মহান ভাইস প্রেসিডেন্ট’ বলে বর্ণনা করেন।

“তিনি অভিজ্ঞ। তিনি কষ্টসহিষ্ণু এবং সক্ষম। তিনি আমার অসাধারণ সহযোগী এবং আমাদের দেশের একজন নেতা। এখন সিদ্ধান্ত আপনাদের, আমেরিকান জনগণের হাতে।”

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়েরে জোর দিয়ে বলেছেন, ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের চেয়ে যোগ্য আর কেউ নেই।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আমিরাতে আটকে পড়া ২৭ জন ফ্লাইট ক্রুকে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা
নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির
বিদ্যুৎ ব্যবহারে আরও সাশ্রয়ী হতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী
ইরানের পুরো আকাশসীমা দখলে নিচ্ছে ইসরায়েল
নেপালে নির্বাচন আজ
গত ছয়দিনে মোট ২১০টি ফ্লাইট বাতিল
এনসিপির সঙ্গে মার্কিন সহকারীর বৈঠক স্থগিত
‘সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়নি’
কুয়েতে ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকার
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত
ইরানকে হামলা বন্ধের আহ্বান জানাল আরব লীগ
দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছে
মার্কিন সিনেটে যুদ্ধবিরোধী প্রস্তাব নাকচ
ইসরায়েলে ধেয়ে আসছে ইরানি মিসাইলের নতুন বহর
মধ্যপ্রাচ্যের ভয়ারহতা জানালেন এশা
মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করা হচ্ছে!
মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজডুবি, নিহত ৮০
দেশে ফিরেছেন আলোচিত তিথি
জনগণের ম্যান্ডেটের প্রতি সরকার শ্রদ্ধাশীল: তথ্যমন্ত্রী
বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে যা বললেন ট্রাম্প

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.