বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭, বসন্তকাল

অর্থনীতিকে পঙ্গু করতেই দেশকে অস্থিতিশীল করা হচ্ছে : প্রধানমন্ত্রী

অর্থনীতিকে পঙ্গু করতেই ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৭ জুলাই) জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আহতদের খোঁজখবর নিতে গিয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, যারা এই ধরনের জঘন্য কাজ করেছে তাদের বিচার দেশবাসীর কাছে চাই।

এ সময় তিনি আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

নিটোর পরিচালক অধ্যাপক ডা. কাজী শামীম উজ্জামান আহতদের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। শেখ হাসিনা আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে বলেন।

প্রধানমন্ত্রী আহতদের অবস্থা দেখে আবেগাপ্লুত ও অশ্রুসজল হয়ে পড়েন। এ সময় অন্যান্যের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল শুক্রবার (২৬ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সহিংসতায় আহতদের দেখতে যান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী কয়েকটি ওয়ার্ড ঘুরে আহতদের খোঁজখবর নেন। তিনি চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন। আহতদের সব ধরনের চিকিৎসা দেয়ার নির্দেশ দেন।

তার আগে ওই দিন রাজধানীর রামপুরায় নাশকতাকারীদের হামলা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন পরিদর্শন করেন সরকারপ্রধান।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আমিরাতে আটকে পড়া ২৭ জন ফ্লাইট ক্রুকে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা
নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির
বিদ্যুৎ ব্যবহারে আরও সাশ্রয়ী হতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী
ইরানের পুরো আকাশসীমা দখলে নিচ্ছে ইসরায়েল
নেপালে নির্বাচন আজ
গত ছয়দিনে মোট ২১০টি ফ্লাইট বাতিল
এনসিপির সঙ্গে মার্কিন সহকারীর বৈঠক স্থগিত
‘সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়নি’
কুয়েতে ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকার
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত
ইরানকে হামলা বন্ধের আহ্বান জানাল আরব লীগ
দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছে
মার্কিন সিনেটে যুদ্ধবিরোধী প্রস্তাব নাকচ
ইসরায়েলে ধেয়ে আসছে ইরানি মিসাইলের নতুন বহর
মধ্যপ্রাচ্যের ভয়ারহতা জানালেন এশা
মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করা হচ্ছে!
মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজডুবি, নিহত ৮০
দেশে ফিরেছেন আলোচিত তিথি
জনগণের ম্যান্ডেটের প্রতি সরকার শ্রদ্ধাশীল: তথ্যমন্ত্রী
বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে যা বললেন ট্রাম্প

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.