সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২, ২৬ রমজান ১৪৪৭, বসন্তকাল

চলমান পরিস্থিতি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : ভারত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে চলমান পরিস্থিতিকে ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’ বলে উল্লেখ করেছে ভারত। খুব দ্রুতই এর সমাধান হবে বলেও আশা প্রকাশ করেছে দেশটি।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, ‘ভারত মনে করে, বাংলাদেশে চলমান পরিস্থিতি তাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা আশাবাদী যে, পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হয়ে আসবে।’

ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের অত্যন্ত উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলেও এসময় মন্তব্য করেন তিনি।

জয়সওয়াল বলেন, ‘ভারতীয় শিক্ষার্থী ও নাগরিকদের সাহায্য করায় বাংলাদেশের প্রচেষ্টার আমরা গভীর প্রশংসা করি।’

এক প্রশ্নের জবাবে তিনি নিশ্চিত করেন যে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশের পক্ষ থেকে তাদের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করা হয়েছে।

এর আগে, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’

তিনি বলেন, ‘(পশ্চিমবঙ্গের) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই, তার সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে। আমাদের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। কিন্তু তার বক্তব্য কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করেছে।’

সূত্র: ইউএনবি

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইসরাইলে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
৫ জেলায় নতুন ডিসি নিয়োগ
অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান
ঈদ উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
‘গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে’
সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের পথে
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার
শিশু হত্যাকারী নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যা করব: ইরান
হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের
জামায়াতকে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছে এনসিপি: সামান্তা শারমিন
বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন জামায়াত নেতা
জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার
মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে আজ
সংসদ অধিবেশন শুরু
সোমবার দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
দেশে যেন ফ্যাসিস্ট যুগের পুলিশ না থাকে: আইজিপি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.