রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭, বসন্তকাল

খালেদা জিয়া আগের থেকে অনেকটা ভালো

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত ১৮ দিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটা ভালো বলে জানিয়েছে বিএনপি ও চিকিৎসকরা। দলটির নেতারা বলছেন, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে দলের মধ্যে উদ্বেগ নেই। তিনি এখন আগের চাইতে অনেকটা ভালো আছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, গতকাল রাতে ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছিলাম। চিকিৎসকরা জানিয়েছেন— ম্যাডাম অনেকটা ভালো আছেন।

বিএনপির একজন চিকিৎসক নেতা জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন আগের তুলনায় ভালো হলেও কবে বাসায় ফিরবেন সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আসলে চিকিৎসকরা ম্যাডামকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চান না। যার কারণে তাকে আরও কিছুদিন হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়ার পক্ষে তারা। এই কারণে কবে নাগাদ তাকে বাসায় নিয়ে আসা হবে সেটা ঠিক নেই।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া ইউংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, ম্যাডাম আগের মতো সিসিইউ সুবিধাসম্বলিত কেবিনে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিত ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজ রাখছেন।

গত ৯ জুলাই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে রাত সাড়ে ৩টার দিকে হাসপাতালে ভর্তি করানো হয় খালেদা জিয়াকে। ৭৯ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে তার পরিবার ও দল বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানানো হচ্ছে।

দুদকের মামলায় কারাদণ্ড পাওয়া বিএনপি চেয়ারপারসনকে ২০২০ সালে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়। এরপর থেকে তিনি হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে তার হার্টে রিং এবং পেস-মেকার বসানো হয়েছে। এ ছাড়া, যুক্তরাষ্ট্রের তিনজন চিকিৎসক ঢাকায় এসে খালেদা জিয়ার একটি অপারেশন করেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফের অস্কারের মঞ্চে প্রিয়াঙ্কা
প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য আলভীর
বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে হাসিনা: মির্জা ফখরুল
শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
‘উন্নত চিন্তা-চেতনার ঘাটতি থাকায় নারীরা যথাযথ সম্মান পাচ্ছেন না’
উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ভয়াবহ আগুন
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
৫৩ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি
খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান
‘এবারের স্বাধীনতা দিবসে সরকারি স্থাপনায় আলোকসজ্জা করা হবে না’
টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ অধ্যায় আজ
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন
এবার ইরানের সম্ভাব্য সব নেতাকে হত্যার হুমকি দিলেন ট্রাম্প
‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হলেন খালেদা জিয়া
শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন ও উৎসব ভাতা পাবেন যেদিন
ঈদ যাত্রার ১৮ মার্চের টিকিট বিক্রি হচ্ছে আজ
আন্তর্জাতিক নারী দিবস আজ
আমরা ছাড়ব না, ট্রাম্পকে মাশুল গুণতেই হবে: ইরান
বিশ্বের সকল নারীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী
সৌদিতে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.