সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২, ২৬ রমজান ১৪৪৭, বসন্তকাল

ঢাকা-১৩ আসনের আ.লীগের ২৭ কমিটি বিলুপ্ত ঘোষণা

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকা-১৩ আসনের (মোহাম্মদপুর, বসিলা) এলাকার তিন থানা এবং আট ওয়ার্ডের অন্তর্গত আওয়ামী লীগের ২৭ ইউনিটের কমিটি ভেঙে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনের সময় টানা কয়েকদিন সহিংসতা হয় ঢাকা-১৩ আসনের বিভিন্ন এলাকায়। আওয়ামী লীগের পক্ষ থেকে মাঠে থাকার নির্দেশনা দেওয়ার পরও অনেকটাই নিষ্ক্রিয় দেখা গেছে স্থানীয় নেতাকর্মীদের। ফলে সেখানকার নেতাদের বিরুদ্ধে আন্দোলন মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ ওঠে দলের ভেতরে। আসনটির সংসদ সদস্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, সাম্প্রতিক আন্দোলন মোকাবিলায় নিষ্ক্রিয় থাকার কারণে ঢাকা-১৩ আসনের আওতাধীন তিন থানা ও আট ওয়ার্ডের অন্তর্ভুক্ত ২৭ ইউনিট কমিটি বিলুপ্ত করা হয়েছে।

দলীয় সূত্রমতে, বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলা নগর থানা ও সেখানকার বিভিন্ন ওয়ার্ড নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক।

শেখ বজলুর রহমান জানান, ভেঙে দেওয়া ২৭টি ইউনিট কমিটি গঠনের জন্য সেপ্টেম্বর থেকে উদ্যোগ নেওয়া হবে। ওই তিন থানা ও আট ওয়ার্ডসহ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সব থানা ও ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদকের প্রস্তাবিত নাম গত জুনে জমা দেওয়া হয়েছে।

তবে ঢাকা-১৩ সংসদীয় আসনের তিন থানা ও ওয়ার্ডগুলোর প্রস্তাবিত কমিটির নেতাদেরও আন্দোলন মোকাবিলায় মাঠে দেখা যায়নি বলে অভিযোগ রয়ে

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

৫ জেলায় নতুন ডিসি নিয়োগ
অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান
ঈদ উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
‘গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে’
সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের পথে
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার
শিশু হত্যাকারী নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যা করব: ইরান
হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের
জামায়াতকে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছে এনসিপি: সামান্তা শারমিন
বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন জামায়াত নেতা
জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার
মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে আজ
সংসদ অধিবেশন শুরু
সোমবার দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
দেশে যেন ফ্যাসিস্ট যুগের পুলিশ না থাকে: আইজিপি
আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ
ওসমান হাদি হত্যাকাণ্ডের দুই আসামিকে পালাতে সহায়তাকারী ফিলিপ আটক
তুলে দেওয়া হচ্ছে তেলের রেশনিং পদ্ধতি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.