শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭, বসন্তকাল

কোটা সংস্কারের আন্দোলন প্রত্যাহার করেছেন রাবির আন্দোলনকারীরা

কোটা সংস্কারের প্রজ্ঞাপনকে স্বাগত জানিয়ে আন্দোলন প্রত্যাহার করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘বৈষম্যবিরোধী’ ছাত্র আন্দোলনকারীরা। তবে আগামী ৩০ দিনের মধ্যে আট দফা দাবি মানা না হলে আবারও মাঠে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন তারা।

এসময় কোটা সংস্কার আন্দোলনে যারা আহত এবং শহীদ হয়েছেন তাদের পরিবারের দায়িত্ব সরকারকে নেওয়ার আহ্বান জানান তারা।

আন্দোলনে নেতৃত্ব দানকারী মোকাররম হোসাইন বলেন, যেহেতু সরকার ধীরে ধীরে আমাদের সব দাবি মেনে নিচ্ছে, কিন্তু এখানে তৃতীয় পক্ষ এসে আমাদের অহিংস আন্দোলনকে সহিংস করে তুলেছে। তাই আমরা তৃতীয় পক্ষকে কোনো‌ সুযোগ নিতে দেব না। আমাদের আন্দোলনকে ব্যবহার করে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হবে, এ সুযোগ আমরা কেউকে নিতে দেব না।

তিনি বলেন, আমাদের আট দফা দাবি নিয়ে সরকার কাজ করছে, আমরা চাই তাড়াতাড়ি আমাদের দাবি মেনে নিয়ে বিশ্ববিদ্যালয় খোলার ব্যবস্থা করা হোক। আমাদের দাবি যেহেতু মেনে নেওয়া হচ্ছে তাই আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছি। তবে, ৩০ দিনের মধ্যে আমাদের দাবি মানা না হলে আমরা আবার আন্দোলনে ফিরব।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া তোফায়েল আহমেদ তপু সংবাদ সম্মেলনে বলেন, সাধারণ শিক্ষার্থীরা কখনও অগ্নি সংযোগ বা জ্বালাওপোড়াও এর সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে না। যারা এ কাজের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

তবে, সাধারণ শিক্ষার্থীদের যেন হেনস্থা করা না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।

আন্দোলনে নেতৃত্বদানকারী রেজোয়ান গাজি মহারাজ, সুজন ভৌমিক ও মনিমুল হক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

জাতীয় সংগীতের সময় বসে থাকার প্রশ্নে যা বলল জামায়াত
‘ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার’
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ
নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে গণসংবর্ধনা
যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
শনিবার ২৪টি ফ্লাইট বাতিল
মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শনে মন্ত্রী-হুইপ
যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী
ইমাম ও মুয়াজ্জিনের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মোজতবা খামেনির তথ্য দিতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
সরকারি কর্মকর্তাদের ওমান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই আসে না: শিক্ষামন্ত্রী
এসএসসি তথা পাবলিক পরীক্ষা আইন পরিবর্তন করতেই হবে: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন
‘ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ আছে’
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.