শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭, বসন্তকাল

নাশকতার অভিযোগে যুবদলের সাবেক সভাপতি গ্রেফতার

কোটা আন্দোলন গিরে ব্যাপক নাশকতার মধ্যে রাজধানীতে সেতু ভবনে আগুন ও লুটপাটের ঘটনায় যুবদলের সাবেক সভাপতি এসএম জাহাঙ্গীরসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

লন্ডন থেকে নির্দেশ পেয়ে গ্রেপ্তারকৃতরা শহরের বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন দেয়ার পর লুটপাট চালায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

এই তাণ্ডবের সাথে তাদের জড়িত থাকার প্রমাণ আছে বলেও দাবি করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।

গেলো ১৯ জুলাই কোটা আন্দোলনের সুযোগে বনানীর প্রায় সবগুলো সরকারি স্থাপনায় হামলা চালায় দুর্বৃত্তরা। আগুন দেয়া হয় সেতু ভবনেও। দুর্বৃত্তদের আগুনে পুড়ে যায় পুরো ভবন। জ্বালিয়ে দেয়া হয় ভবনের নিচতলায় থাকা সবগুলো গাড়ীতে।

এরপর শুরু হয় লুটপাট। ভবনের মূল্যবান সব সামগ্রীই লুটে নেয় দুর্বৃত্তরা। যে প্রতিষ্ঠানের হাত ধরে গড়ে উঠেছে পদ্মা সেতুসহ দেশের যোগাযোগ ব্যবস্থার কর্মযজ্ঞ, সেই সেতু ভবন এখন পোড়া কঙ্কাল।

ডিবি পুলিশের হাতে আসা ফুটেজে দেখা যায় রাকিব নামের এক তরুণকে সেতু ভবনের ভেতরে লুটপাটে অংশ নিতে দেখা যায়। ভবনের নিরাপদ কোন জায়গা থেকে এই ছবি ধারণ করেন কোন এক ব্যক্তি। পরে তা ডিবি পুলিশের হাতে এলে রাকিব এবং তার সাথে থাকা খাজা মিয়াকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ জানান, সেতু ভবনে আগুন লাগানো ও লুটপাটের নির্দেশ দাতা হিসেবে যুবদলের সাবেক সভাপতি এসএম জাহাঙ্গীর, বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুর ছেলে সামিসহ বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা এ ঘটনার সাথে জড়িত।

ডিবি প্রধান বলেন, লন্ডন থেকে নির্দেশ পেয়ে গ্রেপ্তারকৃত বিএনপি নেতারা সেতু ভবনসহ বিভিন্ন সরকারী স্থাপনায় নাশকতা করেছে। যার প্রমাণ রয়েছে ডিবির হাতে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শনিবার ২৪টি ফ্লাইট বাতিল
মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শনে মন্ত্রী-হুইপ
যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী
ইমাম ও মুয়াজ্জিনের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মোজতবা খামেনির তথ্য দিতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
সরকারি কর্মকর্তাদের ওমান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই আসে না: শিক্ষামন্ত্রী
এসএসসি তথা পাবলিক পরীক্ষা আইন পরিবর্তন করতেই হবে: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন
‘ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ আছে’
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে
কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি দেশে ফিরেছে
ইরানে আজ রাতে সর্বোচ্চ সংখ্যক হামলার হুমকি
শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
‘বিএনপিকে ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হচ্ছে’
বেঁচে আছেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.